অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বুস্টার ডোজে নয় হার্ট অ্যাটাকে মৃত্যু দাবী করলেন সিভিল সার্জন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ রাত ১১:২৫

remove_red_eye

৫১২

 ভোলার ভেলুমিয়ার পল্লী বিদ্যুত অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ শাহজালাল   মঙ্গলবার বোরহানউদ্দিন হাসপাতালে বুষ্টার টিকা নেয়ার কিছু পর  হার্ট অ্যাটাকে মারা গেছেন ।  সকাল সাড়ে ১১টায় এমন ঘটনার পর বিষয়টি সোস্যাল মিডিয়ায় কেউ কেউ মৃত্যুর জন্য  বুস্টার ডোজ টিকার প্রতিক্রিয়া উল্লেখ করেন। ভোলার সিভিল সার্জন ডাক্তার কেএম শফিকুজ্জামান তথ্য প্রমানাদি উল্লেখ করে জানান, বুস্টার ডোজ নেয়ার জন্য ওই ব্যক্তির মৃত্যু হয় নি। সকাল ১১টায় ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানসহ টিকা নিতে আসেন। টিকা নেয়ার পর মটর সাইকেল যোগে বাজারে কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে বুকে চাপ ব্যথা অনুভব করেন। তিনি ফের হাসপাতালে আসলে আরএমও ডাক্তার তারেক আহমেদ, ডাক্তার সিফাতউল্লাহ, ডাক্তার ইমরান , ডাঃ দুলালের উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ওই সময় তার পেশার ছিল ১৮০/১৪০। ৫ দিন আগে শাহজালাল বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে এসে ছিলেন। ওই দিন তাকে কর্তব্যরত ডাক্তার হার্টের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য উপদেশ দেন। কিন্তু ব্যস্ততার জন্য তিনি হার্টের ডাক্তার দেখানোর সময় পান নি বলে জানান। গেল সপ্তাহে শাহজালাল বোরহানউদ্দিন থেকে বদলী হয়ে ভোলা জেলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে লাইন টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন।  হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের এমন তথ্য জানানোর কিছু পরেই তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এভাবেই তার মৃত্যু হয়। এদিকে পল্লী বিদ্যুতের জিএম মোঃ আলতাফ হোসেন জানান, শাহাজালালের বয়স ৪৫ বছর। ১৫ দিন আগে  তার একটি মাইনর স্টোক হয়ে ছিল। মঙ্গলবার টিকা নেয়ার পর তিনি স্বাভাবিকই ছিলেন। পরে ফের স্ট্রোক করায় মারা যান। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় । মঙ্গলবার বিকালেই তার মরদেহ বাড়ি পাঠানো  হয়। তার পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ ছিল না । অপরদিকে সিভিল সার্জন আরো জানান, শাহজালালকে যে টিকা দেয়া হয়েছে, ওই টিকার মেয়াদ উত্তীর্নের শেষ রয়েছে  চলতি বছরের সেপ্টম্বর মাস পর্যন্ত । তাই বুস্টার টিকা ডোজের কোন প্রভাব ছিল না।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...