বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২২ রাত ১০:২০
৫০৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলাসহ শুভেচ্ছা উপহার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন রূপালী ব্যাংক ভোলা জোনের উপ-মহা ব্যবস্থাপক মো: আমির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ভোলা কর্পোরেট শাখার মহা ব্যবস্থাপক সৈয়দ আজাদ হোসেন, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সালাউদ্দিনসহ রূপালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, স্কুল ব্যাংকিং প্রোগ্রামের আওতায় কর্মসূচীর প্রথম দিনে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে ব্যাংক হিসাব খুলে দেয়ার পাশাপাশি শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলাসহ স্কুল ব্যাংকিংকে গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তিতে এর আওতায় যেকোন শিক্ষার্থী নিজের ছবি আর স্কুলের আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিকটস্থ রূপালী ব্যাংকে গিয়ে মাত্র ১০০ টাকা দিয়ে নিজের নামে একটি সঞ্চয়ী হিসাব খুলতে পারে ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক