অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২২ রাত ১১:১১

remove_red_eye

৪৮০

 ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পৃথকভাবে উদ্যাপন করে উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে আ’লীগ ও উপজেলা প্রশাসন অস্থায়ী কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে।

এছাড়াও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় উপজেলা আ’লীগের উদ্যোগে বাদ জহুর উপজেলা হাজীরহাট মার্কাস জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

পরে বেলা ১১ টায় উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভায় আ’লীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

এই সময় উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, আ’লীগের সহসভাপতি দীপক চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী,  আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, মৎস্যলীগ সভাপতি কাশেম মেম্বার, সম্পাদক কবির মাঝি সহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...