অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোজ্যতেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২২ রাত ১২:১৩

remove_red_eye

৫৬৮

দেশের বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে তেল আমদানির পাশাপাশি বাজারে সরবরাহ বাড়িয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই চট্টগ্রামের পতেঙ্গায় তেল খালাসের নির্ধারিত ডলফিন জেটি ও রিভার মুরিং জেটিতে বিভিন্ন কোম্পানির তেল নিয়ে ভিড়ছে একের পর এক অয়েল ট্যাংকার।

এর মধ্যে তেল আমদানি ও বাজারজাতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপেরই আমদানি করা ১০ হাজার মেট্রিক টন তেল খালাস করে ফিরে গেছে এমটি প্যাসিফিক রুবী নামের একটি অয়েল ট্যাংকার। আগামী ২০ মার্চ সিটি গ্রুপের জন্য ১৫ হাজার মেট্রিক টন তেল নিয়ে আসবে অপর জাহাজ এমটি পাইওনিয়ার।

এদিকে, চট্টগ্রাম বন্দরে বিভিন্ন কোম্পানির ভোজ্যতেলের আমদানি বাড়ায় বাজারেও তেলের সরবরাহ বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। বর্তমানে বাজারে ভোজ্যতেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

বাজারে ভোজ্যতেলের সরবরাহ বেড়ে যাওয়া এবং দাম প্রসঙ্গে সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ সাহা জানান, গতকাল (১৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পতেঙ্গা টার্মিনাল থেকে ২ লাখ ১৪ হাজার লিটার তেল ডেলিভারি দিয়েছে সিটি গ্রুপ।

তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে যেকোনো প্রতিষ্ঠান এখন মিল থেকেই তেল ডেলিভারি নিতে পারবেন। আপাতত তেলের সরবরাহ বাড়লেও তেলের দাম খুচরা পর্যায়ে কমছে না বলেও জানান সিটি গ্রুপের এই কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও নিউমার্কেট এলাকার পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সরকারের নির্ধারিত মূল্যে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৮ টাকা, দুই লিটার ৩৩৪ টাকা পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৭৯৫ টাকায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...