বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২২ রাত ১২:৩২
৫৪৫
ইউক্রেনে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার দেশটির দক্ষিণে একটি জ্বালানি তেলের ডিপোতে কিনঝাল ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়া জানিয়েছে, সমুদ্র থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের ওভরুচ শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ছোড়া হয়েছে। এতে ইউক্রেনের বিশেষ বাহিনীর শতাধিক সদস্য ও ‘বিদেশি ভাড়াটে’ সেনা নিহত হয়েছে।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা দপ্তর বলেছে, ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে কিনঝাল এভিয়েশন মিসাইল সিস্টেম মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকা বসতির কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্টের একটি বড় ডিপো ধ্বংস করেছে।’
মন্ত্রণালয় জানিয়েছে, এই ডিপো থেকে দেশের দক্ষিণে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীর সশস্ত্র যানগুলোতে তেল সরবরাহ করা হতো। কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ছোড়া হয়েছে। এছাড়া ওই ডিপো লক্ষ্য করে কাস্পিয়ান সাগর থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এর আগে শনিবার রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে কিনঝাল বা ড্যাগার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এর জন্য তারা মিগ-৩১ যুদ্ধবিমান ব্যবহার করেছে। ওই হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত