বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২২ দুপুর ০১:৪৫
৬৪৩
ইংল্যান্ডের পেসার মার্ক উডকে আইপিএল শুরুর আগেই হারিয়েছে নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি নতুন এই ফ্র্যাঞ্চাইজি। তারা সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে, বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চেয়েছে তারা।
বাংলাদেশি তারকা পেসারকে খেলার প্রস্তাব দিয়েছে লক্ষ্ণৌ। ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীর তাকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে। সোমবার (২১ মার্চ) এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি রাইজিংবিডিকে বলেন, 'আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সিদ্ধান্ত নেওয়ার পর আমরা জানাতে পারব সে যাবে কি যাবে না।'
লক্ষ্ণৌ পুরো মৌসুমের জন্যই চেয়েছে বাংলাদেশি স্পিড স্টারকে। তা যদি হয় তাহলে ওয়ানডে সিরিজ শেষে তাসকিনকে দক্ষিণ আফ্রিকা ছাড়তে হবে। রওনা দিতে হবে ভারতের উদ্দেশে। ২৬ মার্চ থেকে বসবে আইপিএলের আসর।
ফিটনেসে অভাবনীয় পরিবর্তন এনে তাসকিন যেন ফিরেছেন নতুন রুপে। বল হাতে গতির ঝড় তুলছেন ২২ গজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে জয়ের অন্যতম নায়ক তিনি। ৭ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
তার এমন পারফরম্যান্সই হয়তো নজর কেড়েছে লক্ষ্ণৌর। এখন দেখা যাক বোর্ড কী সিদ্ধান্ত নেয়, এই আসরে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তাসকিন আইপিএলে নাম লেখাতে পারেন কি না!
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত