বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০১৯ রাত ০৯:৪৬
৭২৭
হাসনাইন আহমেদ মুন্না : আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ভোলার ৭ উপজেলার সাড়ে ৫ হাজারের বেশি খামারে পশু হৃষ্ট পুষ্ট করা হচ্ছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে স্বাস্থ্য সম্মতভাবে এসব খামারে ৫৫ হাজারের বেশি পশু মোটাতাজা করা হচ্ছে। এর বাইরে পাবিারিকভাবে আরো ৫৫ হাজার পশু প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ ক্ষতিকারক স্ট্রয়েট জাতীয় ঔষুধের বিরুদ্ধে জেলার দোকানগুলোতেও অভিযান চালানো হচ্ছে। এছাড়া খামারগুলোতে পশুর শরিরের ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল এ তথ্য জানান।
তিনি জানান, পশু মোটাতাজা করণের আধুনিক পদ্ধতি ইউরিয়া মোলাসেস স্ট্রা এর ব্যবহারের মাধ্যমে এই জেলায় গরু, ছাগল, মহিষ ইত্যাদী পুষ্ট করা হচ্ছে। এই পদ্ধতিতে একটি গরু প্রতিদিন ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম বৃদ্ধি পায়। একইসাথে সবুজ ঘাস, দানাদার খাদ্য, ভাত, খরের সাথে ইউরিয়াসহ সুষম খাবার খায়ানো হচ্ছে এসব খামারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার মোট খামারের মধ্যে সদর উপজেলায় রয়েছে ১৪৬৬টি, দৌলতখানে ৫১৮, বোরহানউদ্দিনে ১৪০৫, তজুমোদ্দিনে ৩০১, লালমোহনে ৮৬৩, চরফ্যাশনে ৯২২ ও মনপুরায় ১৮৮ টি রয়েছে। সাধারণত ৪টির বেশি পশু থাকলে তাকে পারিবারিক খামার ও ১০টির বেশি থাকলে তাকে বাণিজ্যিক খামার বলা হয়।
প্রণী সম্পদ কর্মকর্তা আরো বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ পর এখানে পশুর হাট জমে উঠবে। হাটগুলোতে যাতে অসুস্থ্য বা রুগ্ন গরু না তোলা হয় সে জন্য জেলার ৭ উপজেলায় ৭টি মেডিকেল টিম গঠন করা হবে। পাশাপাশি কোরবানি দাতাদের করণীয় প্রসঙ্গে দিক নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত