অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৫০১




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ভাইয়ের বাড়ি দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় হাজী আব্দুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ভোলার বোরহানউদ্দিন পৌর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা ও উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত চাঁন মিয়ার ছেলে। বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় তার বেকারীর কারখানা রয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পটুয়াখালীর বাউফল শাখার সিনিয়র অফিসার মোঃ আব্দুল হান্নান জানান, দুপুরের দিকে তার বাবা কাজিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদয়পুর রাস্তার মাথা আমার বড় চাচা ফখরুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে দুপুর প্রায় ৩ টার দিকে মোটরসাইকল করে বোরহানউদ্দিন পৌর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাস স্ট্যান্ড নিজের বাড়িতে ফেরার পথে উদয়পুর রাস্তার মাথা বাজার সংলগ্ন সড়কে আসলে একটি দ্রæতগামী মাইক্রোবাস মোটরাসইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার বাবা গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তার পরিবারের সদস্যরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকালে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসারা তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির জানান, খবর পেয়ে মাইক্রোবাসটিকে পুলিশ জব্দ করেছে। তবে চালক দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যাওয়া তাকে এখনও আটক করা যায়নি। তবে চালনকে আটকের চেষ্টা চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...