অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২২ রাত ১১:৩০

remove_red_eye

৫৫৭

ভোলায় ভাইয়ের বাড়ি দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় হাজী আব্দুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ভোলার বোরহানউদ্দিন পৌর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা ও উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত চাঁন মিয়ার ছেলে। বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় তার বেকারীর কারখানা রয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের ছেলে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পটুয়াখালীর বাউফল শাখার সিনিয়র অফিসার মোঃ আব্দুল হান্নান জানান, দুপুরের দিকে তার বাবা কাজিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদয়পুর রাস্তার মাথা আমার বড় চাচা ফখরুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে দুপুর প্রায় ৩ টার দিকে মোটরসাইকল করে বোরহানউদ্দিন পৌর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাস স্ট্যান্ড নিজের বাড়িতে ফেরার পথে উদয়পুর রাস্তার মাথা বাজার সংলগ্ন সড়কে আসলে একটি দ্রæতগামী মাইক্রোবাস মোটরাসইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তার বাবা গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তার পরিবারের সদস্যরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকালে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসারা তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির জানান, খবর পেয়ে মাইক্রোবাসটিকে পুলিশ জব্দ করেছে। তবে চালক দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যাওয়া তাকে এখনও আটক করা যায়নি। তবে চালনকে আটকের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...