বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১২:০০
৫৮৮
ভোলা সদর উপজেলার শহরের পৌর ১ নং ওয়ার্ডে প্রায়শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে সোমবার রাতের আধারে দুর্ধর্ষ চুরি চুরি হয়েছে। এ সময় দুর্বৃত্তরা পিতলের ৬ টি রাধা কৃষ্ণেরজীব বিগ্রহ, ৬ টি গোপাল বিগ্রহ, ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকাসহ পুজার কাজে ব্যবহৃত প্রায় ৩ লট টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মন্দির কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যার পর পুজা শেষ করে মন্দিরে তালা ঝুলিয়ে বাড়িতে চলে যান সবাই। রাতের যে কোন সময় মন্দিরের পেছনের জানালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে চোর। এ সময় টাকা ও স্বর্নালংকারসহ ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। মঙ্গলবার সকালে মন্দিরে চুরির বিষয়টি টের পান ভক্তরা। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান । এ ছাড়াও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ঘটনা স্থল পরিদর্শন করেন।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত