অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকায় বাল্যবিয়ের হিড়িক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১১:৩৭

remove_red_eye

৩৭০

 ভোলার তজুমদ্দিন উপজেলায় বাল্য বিবাহের কারনে প্রায় দেড় হাজার কন্যা শিশু স্কুলে যাওয়ার সুযোগ হারিয়েছে। করোনা কালীন সময়ে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই এলাকায় বাল্যবিয়ের হিড়িক পড়ে। প্রতিষ্ঠান প্রধানরা জানান, উপজেলার ৩০টি মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রায় ১৫ শত কন্যা শিশুর বিয়ে হয়ে গেছে। এদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৬ বছর। যাদের স্কুলে আসার আর সুযোগ নেই। অভিভাবকের চাপে তারা শশুড় বাড়ি যেতে বাধ্য হয়েছে।

এদিকে বাল্যবিয়ে নিয়ে উপজেলায় কাজ করা এনজিও গুলোর নেই তেমন তৎপরতা। কাগজে কলমে দুই একটি অনুষ্ঠান দেখিয়ে এনজিও গুলো সন্তোষ্ট  রাখছেন  দাতাদের।উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে খোজ নিয়ে জানাগেছে,  ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ছাত্রীর অভিভাবকরা স্কুলে দেয়া তথ্য গোগন রেখে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও ইউপি সচিবের সহযোগীতায় বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন সংগ্রহ করে গোপনে কাজী ডেকে বাল্য বিয়ের কাজ স¤পন্ন করেন। এসব কর্ম স¤পাদনের জন্য উপজেলা ব্যাপী রয়েছে একদল ভুয়া কাজী। এমনকি অভিভাবকরা ধুমধাম করে আয়োজন করেন বিয়ের অনুষ্ঠান। কোন কোন অনুষ্ঠানে প্রশাসন হানা দিলেও গোপনে আগে বিয়ে স¤পন্ন  হয়ে যাওয়ায় দেখা যায় আইনী শিথিলতা।

সরেজমিন খোজ নিয়ে দেখাযায়, বিয়ে হয়ে স্বামীর সংসার করছে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৩২ শিশু কন্যা। চাদঁপুর মহিলা আলিম মাদ্রাসার ৮০ জন, ফারজানা চৌধুরী বালিকা বিদ্যালয়ের ৪০জন, শিবপুর মহিলা দাখিল মাদ্রাসার ৭৫ জন, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ জন, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ৪০জনসহ ৩০টি স্কুল -মাদ্রাসার প্রায় ১৫শত ছাত্রী।উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা  রামেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অধিকাংশ বাল্য বিয়ে অভিভাবকরা গোপন রাখে। এর সঠিক সংখ্যা জানা নেই। আমরা সংবাদ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার চেস্টা করি।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...