দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১১:৪১
৪০৫
ভোলার দৌলতখান-বাংলাবাজার প্রধান সড়কের চালতাতলী বাজার সংলগ্ন জয়নুল আবদীন ল্যাবরেটরী হাইস্কুলের সামনে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ঘন্টাব্যাপী পাঁচশতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কে সকল ধরণের যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর বিক্ষোব্ধু শিক্ষার্থীদের শান্ত করে এক সপ্তাহের মধ্যে স্পিডব্রেকার স্থাপনের আশ^াস দেন। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা মাইদুল ইসলাম খাঁন, থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আল নোমান সহ অনেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত সোমবার বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা রাস্তা পারাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে ব্যাটারি চালিক বোরাক এসে আখিঁ নামের অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে ধাক্কায় দেয়। এতে তার একটি পা ভেঙে যায়। এঘটনার পর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তার জেরে শিক্ষার্থীরা স্পিব্রেকারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করেছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত