অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিএসএমএমইউ’তে খালেদাকে দাঁতের চিকিৎসা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০১৯ রাত ০৯:৩৯

remove_red_eye

৯০০

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দন্ত বিভাগে নিয়ে দাঁতের চিকিৎসা দেয়া হয়েছে। দাতের কারণে খালেদা জিয়ার জিবে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা দূর করতে দাঁতের চিকিৎসা দেয়া হয়েছে বলে শনিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

মাহবুবুল হক বলেন, খালেদা জিয়ার উপরের মাড়ির দুইটা দাঁতে ইরিটেশন হচ্ছিল। সেজন্য উনি আন ইজি ফিল করছিলেন। এতে উনার জিবে ছোট আকারে ঘা হয়েছে। সেটাকে ট্রিটমেন্ট দেয়ার জন্য তাঁকে ডেন্টাল বিভাগে নেয়া হয়। সেখানে আধা ঘন্টাব্যাপী চিকিৎসা দিয়ে দাঁতের সমস্যা দূর করে দেয়া হয়। তিনি বলেন, উনার চিকিৎসা কনটিনিউ হচ্ছে, আমাদের মেডিকেল বোর্ড চিকিৎসা করছেন। আমি বলতে চাই তার শারীরিক অবস্থা ক্রমেই ভাল হচ্ছে। তিনি আগের চেয়ে ভাল আছেন। তবে আমি আগেও বলেছি ডায়াবেটিকস, আর্থারাইটিস এসব রোগ শতভাগ ভালো করা কঠিন। এসব মিরাক্যালি ভালো হয়ে যাবে সেটাও নয়। আমি বলব উনি ভালো আছেন।

দুপুর দেড়টায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে হাসপাতালের ‘এ’ ব্লকে নেয়া হয় দাঁতের চিকিসার জন্য। দন্ত বিভাগের প্রধান অধ্যাপক শামসুল আলম তার চিকিৎসা দেন। এ সময়ে ম্যাক্সিলারি সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক কাজী বিল্লুর রহমানও উপস্থিত ছিলেন।চিকিৎসা শেষে আবার তাকে ৬২১ নম্বর কেবিনে ফিরিয়ে নেয়া হয়।

সংবাদ সম্মেলনে দন্ত বিভাগের প্রধান অধ্যাপক শামসুল আলম বলেন, আমি এক্সজামিন করে দেখলাম তার কয়েকটা ভাঙ্গা দাঁতের শেকড় রয়ে গেছে। জিবে যে জায়গাটায় ঘা ছিলো তার থেকে আরেকটা জায়গায় ছোট একটা ক্ষত সৃষ্টি হয়েছে এবং তার কারণটা হলো উপরের দুইটা আক্কেল দাঁত ৮ ও ৭ নম্বর দাঁতে শেকড় আছে। সেই দাঁত দুইটির ভাঙ্গা অংশ ধারালো ছিলো। আমরা সেই দুইটা দাঁত সমান করে দেই। তাঁর অন্যান্য দাঁতগুলো ভালো আছে। আমার বিশ্বাস যে, জিবের ক্ষতটা চলে যাবে। ম্যাডামকে জিজ্ঞাসা করেছি- উনি বলেছেন, হ্যাঁ আমার এখন আর কোনো প্রভলেম নেই। কিছু ফিলিং হয়ত ভবিষ্যতে লাগতে পারে তবে উনার কোনো অভিযোগ নেই। তাঁকে মাউথ ওয়াশ দেয়া হেেয়্ছ, ওটা দিয়ে প্রতিদিন তিনি কুলি করবেন। সূত্র: জনকণ্ঠ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...