অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনের ভিক্ষুক নাসিদা পেলেন ১৮৪ ভোট

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১১:৪৪

remove_red_eye

৪৩৮

 ভোলার লালমোহনের ১ নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে সেই ভিক্ষুক নাসিদা বেগম তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৪ ভোট। গত সোমবার (২১ মার্চ) বদরপুর ইউপি নির্বাচনে তার কেন্দ্র ছিল ১, ২ ও ৩ নং ওয়ার্ড। ৮ জন প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের হিসেবে তার অবস্থান রয়েছে ৬ নম্বরে। এ তিন ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল ৯২৫৭। যদিও এ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় নাসিদার। তবুও মনোবল হারাননি তিনি। আগামীতেও করতে চান জনসেবা। শেষ বয়সে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। আগামী নির্বাচনেও অংশ গ্রহণ করবেন বলেও জানান নাসিদা বেগম। নির্বাচনে পরাজিত হওয়ার পরদিনই তাকে দেখা গেছে হাতে ব্যাগ ঝুলিয়ে সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে।

অন্যদিকে, ইউনিয়নটির ৫ টি ওয়ার্ডে মোট ১৪ প্রার্থী সাধারণ সদস্য পদে ভোট পেয়েছেন শূন্য। এরা হলেন: ১ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মো. কামরুল। ৪ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের মো. কামাল হোসেন, আপেল প্রতীকের মো. মনির, টিউবওয়েল প্রতীকের মো. লতিফ, তালা প্রতীকের মো. হাসান, ফুটবল প্রতীকের মো. হারুন ও ভ্যানগাড়ি প্রতীকের শাহে আলম। ৫ নং ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা প্রতীকের কহিনূর বেগম, আপেল প্রতীকের মো. জুয়েল ও তালা প্রতীকের রেশমা আক্তার। ৭ নং ওয়ার্ডে মোরগ প্রতীকের জান্নাত বেগম ও ৮ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের জোসনা, টিউবওয়েল প্রতীকের মো. জসিম এবং আপেল প্রতীকের মো. মিলন শূন্য ভোট পান।
এদিকে, বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী লাভ করেন আনারস প্রতীকের বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের আহবায়ক ও বিদ্রোহী প্রার্থী মো. আসাদ উল্যাহ মেলকার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭হাজার ১৮৮ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ফরিদুল হক তালুকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৮৭৩ ভোট।
লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে বদরপুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...