অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০১৯ রাত ০৯:৩৩

remove_red_eye

৮৮৫

অনলাইন ডেস্ক: নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ বাংলাদেশের বিখ্যাত আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বর্তমানে এক সরকারী সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
‘নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের রাজশাহীর বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন,’শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে বাসসকে একথা জানান।
বরিস গত বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
প্রেস সচিব বলেন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ নং ডাউনিং ষ্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন।
তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং বলেন এগুলো তাঁরা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন।
এরআগে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানী ২য় এলিজাবেথ এবং প্রিন্স চার্লস’র কাছেও অনুরূপ উপহার প্রেরণ করেন,যোগ করেন ইহসানুল করিম।
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডন পৌঁছেন।
গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোথে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়। বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...