বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:০০
৫৪৬
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ধরা হবে। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।’
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে টিপুর স্বজনরা মামলা দায়ের করেছেন। নিহত কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এ ঘটনার সঙ্গে যার সংশ্লিষ্টতা মিলবে, তাকেই আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু হামলাকারী নয়, এ ঘটনায় কেউ কলকাঠি নেড়েছে কি না, আমরা তাও খতিয়ে দেখছি। দ্রুত তদন্ত করে নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। এলোপাথারি গুলিতে মারা যান রিকশাআরোহী কলেজছাত্রী প্রীতি। এ সময় আহত হওয়া টিপুর গাড়ির চালক মুন্না ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন।
ওই হত্যাকাণ্ডের পরপরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। র্যাবের বিশেষজ্ঞ দলও এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত