অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হানিফ সংকেতের ছেলের বিয়েতে তারার মেলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:০৬

remove_red_eye

৯৩৪

ব্যাকগ্রাউন্ডে শোভা পাচ্ছে জাকজমক সাজসজ্জা। তার সামনে দাঁড়িয়ে আছেন একঝাঁক তারকা। প্রত্যেকের মুখে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এ তালিকায় রয়েছেন—অভিনেত্রী দীপা খন্দকার, মীর সাব্বির, তারিন জাহান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, সাদিয়া ইসলাম ইসলাম মৌ, চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, জাহিদ হাসান ও তানভীন সুইটি।

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, তাতে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু ছোট ও বড় পর্দার একঝাঁক তারকা এভাবে কেন একসঙ্গে হয়েছেন? এই প্রশ্ন নেটিজেনদের।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সঞ্চালক হানিফ সংকেতের ছেলে ফাগুন। গত ২৩ মার্চ রাজধানীর সেনাকুঞ্জে বসেছিল তার বৌভাতের আসর। তাতে নিমন্ত্রণ করা হয় শোবিজ অঙ্গনের অনেক তারকা অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বিভিন্নজনকে।

অনেক তারকা অভিনয়শিল্পী এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বিশেষ করে নব্বই দশকের জনপ্রিয় একঝাঁক তারকা আলাদাভাবে নজর কেড়েছে। খানাপিনার পাশাপাশি জমিয়ে আড্ডাও দিয়েছেন তারা। দীর্ঘদিন পর একসঙ্গে সবাইকে পেয়ে উচ্ছ্বসিত তারা। তাই তো বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও ভুল করেননি।

আঁখি আলমগীর বলেন—‘হানিফ সংকেত ভাইয়ের ছেলে ফাগুনের বিয়ের আনন্দে সামিল হয়েছিলাম। নবদম্পতির জন্য অশেষ দোয়া, ভালবাসা জানাই।’

আরো বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, বৌভাত অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন—সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, রবি চৌধুরী, জিনাত হাকিম, মাহফুজ আহমেদ, সাজু মুনতাসির, দিলশাদ নাহার কনা, জামিল হোসেন প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...