অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে জমিয়তের আর্থিক অনুদান প্রদান

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:১৬

remove_red_eye

৪৩৯

চরফ্যাসনে বিভিন্ন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে জমিয়তের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার(২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে  উপজেলার বিভিন্ন মাদ্রাসার অর্ধশত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪( চরফ্যাসন- মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।  এমপি জ্যাকব বলেন, আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়নে সারা দেশের মাদ্রাসা শিক্ষকদেরকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকরা আওয়ামী লীগ  সরকারের অবদানের কথা মনে রেখে ভোটের মাঠে কাজ করবে। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন  উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওঃ মুঈনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল খালেক ও চরফ্যাসন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন সরমান।  এ সময় বিভিন্ন মাদ্রাসা থেকে আগত চরফ্যাসন উপজেলার দুই শতাধিক মাদ্রাসা শিক্ষক উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...