অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কেন্দ্রীয় সরকারের সকল উন্নয়নমূলক কাজ তৃণমূলে বাস্তবায়ন করে স্থানীয় সরকার- এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:২১

remove_red_eye

৬৮১

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী  চৌধুরী শাওন বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় তৃণমূলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার কাঠামোর প্রাণ কেন্দ্র। জনঅংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং তা প্রকাশ নি:সন্দেহে গণতান্ত্রিক ব্যবস্থায় স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন, ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে অগ্রগতি, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য গৃহীত বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে সহায়ক। কেন্দ্রীয় সরকারের সকল উন্নয়নের কাজ স্থানীয় সরকার বাস্তবায়ন করে। স্থানীয় সরকারকে বাদ দিয়ে দেশের উন্নয়নে কোনভাবেই সম্ভব নয়।

লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ও কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, জেলা নাগরিক ফোরামের সভাপতি মো. মামুন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের নাগরিকবৃন্দ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...