অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গলা থেকে মাছের কাঁটা নামানোর উপায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২২ বিকাল ০৫:৪২

remove_red_eye

৫৭১

মাছ প্রায় সকলেরই পছন্দের খাবার। মাছে ভাতে বাঙালি বলে কথা। তবে পছন্দের এই খাবারটি কিন্তু আবার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

কীভাবে? খেতে গিয়ে গলায় মাছের কাঁটা আটকে গেলে। খাওয়ার সময় অসাবধানতাবশত মাছের কাঁটা গলায় আটকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এ অভিজ্ঞতা বেশ অস্বস্তিকর, এমনকি বিপজ্জনকও হতে পারে। সুতরাং মাছের কাঁটা গলায় বিঁধলে খুব সহজেই তা নামানোর কিছু ঘরোয়া উপায় জেনে রাখুন।

* অলিভ অয়েল: অলিভ অয়েল হলো প্রাকৃতিক লুব্রিকেন্ট। গলায় মাছের কাঁটা আটকে গেলে ১-২ চা-চামচ অলিভ অয়েল গিলে খান। এতে কাঁটা নরম হয়ে নেমে যাবে কিংবা কাশির মাধ্যমে বেরিয়ে আসবে।

* কাশি: মাছের কাঁটা সাধারণত গলার পেছনে টনসিলের চারপাশে আটকে যায়। এক্ষেত্রে একটু জোরে কাশি দিয়ে এ সমস্যা থেকে মুক্ত হতে পারেন।

* সাদা ভাত: গলায় আটকানো মাছের কাঁটা সাদা ভাত দিয়ে খুব সহজে নামানো যায়। এক মুঠো সাদা ভাত গিলে একটু পানি খান। এতে সহজে কাঁটা নেমে যাবে।

* কলা: গলায় মাছের কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে একটি কলা খান। এতে খুব দ্রুত কাঁটা নেমে যাবে।

* হালকা গরম পানি: হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবন মিশিয়ে খেতে পারেন। এতে মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে।

* ভিনেগার: পানির সঙ্গে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে খেলে মাছের কাঁটা খুব সহজে নেমে যায়। এটি লেবুর মতোই কাজ করে।

* সফট ড্রিংকস: গলায় আটকানো কাঁটা নামানোর আরেকটি কার্যকরী পদ্ধতি সফট ড্রিংকস খাওয়া। গলায় কাঁটা আটকানোর সঙ্গে সঙ্গে এক গ্লাস সফট ড্রিংকস খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

* পাউরুটি ও মাখন: মাখন মাখানো পাউরুটিতে বড় কামড় দিয়ে গিলে ফেলুন। গলায় আটকে থাকা মাছের কাঁটা নেমে যাবে।

ঘরোয়া পদ্ধতিতে মাছের কাঁটা গলা থেকে না নামলে আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন।

মাছের কাঁটা যদি আপনার খাদ্যনালীতে বা আপনার পরিপাকতন্ত্রের অন্য কোথাও আটকে থাকে, তাহলে এটি সত্যিকারের বিপদ ডেকে আনতে পারে। এতে আপনার খাদ্যনালী ছিঁড়ে যেতে পারে, ফোড়া হতে পারে এবং বিরলক্ষেত্রে জীবন-হুমকির জটিলতা সৃষ্টি করতে পারে।

গলা ফুলে যাওয়া, বুক ব্যথা, শ্বাসকষ্ট, মুখে দিয়ে বেশি লালা ঝরা, খাবার খাওয়া বা পানীয় পানে সমস্যা বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

তথ্যসূত্র: হেলথ লাইন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...