অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মঞ্চ মাতাচ্ছেন এ আর রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২২ রাত ১১:৫৭

remove_red_eye

৫১৮

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 'ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড' শীর্ষক কনসার্টে গান পরিবেশন করছেন কিংবদন্তি সংগীতশ্রষ্টা এ আর রহমান।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের মূল আকর্ষণ এ আর রহমানের গান শুরু না হতেই হানা দেয় বৃষ্টি। সোয়া ৬টার দিকে বৃষ্টি আসে। শুরুতে গুঁড়ি গুঁড়ি হলেও পরে মুষলধারে বৃষ্টি নামে।

কনসার্টে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৭টায় স্টেডিয়ামে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে দেড় ঘ্ণ্টা পর সাড়ে ৮টায় আসেন। বৃষ্টির কারণে ঝামেলায় পড়েন দর্শকরা।

এই কনসার্টে গান পরিবেশন করতে রোববার রাতে (২৭ মার্চ) ঢাকায় পৌঁছান এ আর রহমান। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুই দিন সেখানেই থাকবেন। সব মিলিয়ে এই কনসার্টের জন্য দুইশ জন সঙ্গী নিয়ে ঢাকায় এসেছিলেন।

তিন ঘণ্টারও বেশি সময়ে ৩৫টি গান গাওয়ার কথা অস্কারজয়ী এ আর রহমানের। কিন্তু বৃষ্টি গণ্ডগোল তৈরি করে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ একটি গান তৈরি করেছেন তিনি। বিসিবি নিজেদের উদ্যোগে গানটি বানিয়েছে।

এর আগেও বিসিবি এ আর রহমানকে উড়িয়ে এনেছিল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এই গুণী সংগীত শিল্পী।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...