মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে মার্চ ২০২২ রাত ১২:৩৮
৫০৩
উপকূলে আর্থিক অসচ্ছল ও আর্থ সামাজিক প্রতিকূলতার কারনে ন্যায় বিচার বঞ্চিত মানুষের সরকারী খরচে আইনি সহায়তা দিতে ভোলার মনপুরায় উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
এদিকে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঞ্চিত মানুষের পাশে আইনি সেবা হাত বাড়িয়েছে লিগ্যাল এইড।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাব্বির মোঃ খালিদ। সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
এছাড়াও পেশকার মোঃ আকতার হোসেন বিপ্লব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ আহম্মদ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন , জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. তানজিয়া আফরোজ, মনপুরা মেডিকেল অফিসার ডা. মোঃ রাসেল আহম্মেদ ভুইয়া প্রমুখ।
পরে এক ভিডিও বার্তার মাধ্যমে জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক সকলকে শুভেচ্ছার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের লিগ্যাল এইড এর মাধ্যমে আইনী সেবা নেওয়ার আহবান জানান।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক