বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে মার্চ ২০২২ রাত ১০:৫২
৬১২
রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বুধবার (৩০ মার্চ) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান রাইজিংবিডিকে বলেন, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সব প্রবেশ পথ। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীরা মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করছে।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদককে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, কারা কারা জড়িত- তা তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত