অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ঘাস আনতে গিয়ে জমিওয়ালার দলবদ্ধ হামলায় ক্ষত-বিক্ষত খামারি


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২২ বিকাল ০৫:১২

remove_red_eye

৬১৬

বোরহানউদ্দিনে লগ্নি নেয়া জমির ঘাস আনতে গিয়ে জমিওয়ালার হামলার  শিকার হয়েছেন আক্কাছ নামের এক খামারি। মঙ্গলবার বিকালে  উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের ধারিয়া গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। আক্কাছ বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার এ ঘটনায় মঙ্গলবার রাতে আক্কাছ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।


এজাহার সূত্র, প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আক্কাছ জানান, তিনি বেশ কয়েক বছর সৌদি প্রবাসী ছিলেন। দেশে এসে একটি ছাগলের খামার দেন। ছাগলের ঘাস উৎপাদনের জন্য  মো. গিয়াসউদ্দিনে কাছ থেকে নগদ টাকায় এক বছরের জন্য জমি লগ্নি রাখেন। একবার ঘাস উৎপাদন করে কিছু অংশ তুলে ছাগলকে খাইয়েছেন। মঙ্গলবার আক্কাস ঘাস তুলে বাড়িতে আসার পথে গিয়াসউদ্দিন, তার ছেলে আব্বাস স্ত্রী তৈয়বা, পাশ্ববর্তী মো. ভুলু ও জান্নাত বেগম তাঁর গতিরোধ করে ঘাস নেয়ার কারণ জিজ্ঞেস করে। তখন আক্কাস বলে আগামী জুলাই মাস পর্যন্ত আমি জমি রেখেছি, এখানে সমস্য কোথায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড, লাঠিসোঠা নিয়ে আক্কাসকে বেধরক মারধর করে। এতে আক্কাসের মাথা, পীঠ, হাঁটু সহ শরীরের বিভিন্ন অংশ ফেটে যায়। পরে আক্কাসকে উদ্ধার করে স্থানীয়রা বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়।


হাসপাতালের চিকিৎসারত ডাক্তার মোঃ তারেক জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রেয়েছে। গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, আক্কাসের অবস্থা খারাপ দেখে তাঁকে চিকিৎসা নিতে হাসপাতালে পাঠিয়েছি । বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির  জানান, লিখিত অভিযোগ পেয়েছি । আইনি প্রক্রিয়া চলছে ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...