অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


একই মঞ্চে গাইবে স্করপিয়নস ও চিরকুট


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২২ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৭২৫

জার্মানির হেভি মেটাল ও রক সংগীত ব্যান্ড স্করপিয়নস। এটি পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ড। এই স্করপিয়নসের সঙ্গে একই মঞ্চে গাইবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট।

আগামী ৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এই আয়োজন করেছে। তাতে পারফর্ম করবে স্করপিয়নস ও চিরকুট।

স্করপিয়নসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। তাতে জানানো হয়েছে, নিউ ইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ঐতিহাসিক কনসার্টের জন্য আমরা প্রস্তুত। আগামী ৬ মে অনুষ্ঠিত হবে ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবে বাংলাদেশের বিশিষ্ট ব্যান্ড ‘চিরকুট’।

 

অন্যদিকে বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত চিরকুট। ব্যান্ডটির দলনেতা শারমীন সুলতানা সুমি বলেন—‘পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়নস পৃথিবী, মানুষের সংকট এবং প্রয়োজনে গান গেয়ে সময়কে বদলে দিয়ে কালোত্তীর্ণ হয়েছে, হয়েছে কিংবদন্তি। দলটির অফিশিয়াল পেজে যখন শ্রদ্ধার সঙ্গে চিরকুট মানে নিজেদের ব্যান্ডের নাম দেখি; মনে হয় খুব একটা ভুল পথে হাঁটিনি। এক জীবনে এগুলোকেই তো অর্জন বলে!’

শারমীন সুলতানা সুমি আরো বলেন—‘বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে আগামী ৬ মে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্করপিয়নসের সঙ্গে স্টেজ শেয়ার করবে চিরকুট। আপনাদের মতো আমরাও গর্বিত, আনন্দিত।’

 

ম্যাডিসন স্কয়ারের এই আয়োজনটি ঐতিহাসিক। কারণ ১৯৭১ সালের ১ আগস্ট এই স্থানে ৪০ হাজার দর্শক নিয়ে কনসার্ট হয়েছিল। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের জন্য তহবিল গঠন ও স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কনসার্টের মূল লক্ষ্য। আর সেই মঞ্চে পারফর্ম করেছিলেন—জর্জ হ্যারিসন, বব ডিলান, রবি শঙ্কর, লিয়ন রাসেল প্রমুখ।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...