অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

১৪ বছর ধরে বিমানবন্দরে থাকেন তিনি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২২ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৫৫৯

শান্তিতে ধূমপান ও মদপানের জন্য ১৪ বছর ধরে বাড়িতে যান না এক চীনা ভদ্রলোক। নিজের আবাসস্থল হিসেবে তিনি বেছে নিয়েছেন রাজধানী বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে। 

চীনা সংবাদমাধ্যম চীনা ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েই নামের ওই ব্যক্তি জানান, তার বয়স এখন প্রায় ৬০। বয়স যখন ৪০ ছিল তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে বয়স বেশি হওয়ায় তার জন্য কাজ পাওয়া মুশকিল হয়ে গেছে। ২০০৮ সাল থেকে তিনি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে থাকছেন।

সারাদিনের কর্মকাণ্ড সম্পর্কে ওয়েই জানান, সকালে তিনি কাছেরই একটি বাজারে যান এবং নাস্তার জন্য ছয়টি ভাপ দেওয়া শুকরের মাংসের বন ও জাউ খান। দুপুরের খাবারে আরও কিছু আইটেম যোগ হয়। খাওয়া শেষে তিনি চীনা মদ বাইজু কিনেন।

তিনি বলেন, ‘আমি বাড়ি ফিরে যেতে পারছি না কারণ সেখানে আমার কোনো স্বাধীনতা নেই। আমার পরিবার বলেছে যদি আমি থাকতে চাই, আমাকে ধূমপান ও মদপান ছেড়ে দিতে হবে। আমি যদি তা না করতে পারি, তাহলে তাদেরকে আমার সরকারি ভাতার পুরোটাই দিতে হবে। তাহলে আমি কীভাবে সিগারেট ও মদ কিনব?’

২০১৭ সালে, বড়দিনের ঠিক আগে, বিমানবন্দর কর্তৃপক্ষ ওয়েইকে চলে যেতে বলেছিল। পুলিশ তাকে বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত তার বাড়িতে নিয়ে যায়। অবশ্য কয়েক দিন পর বিমানবন্দরে তার অস্থায়ী নিবাসে ফিরে আসেন।

ওয়েই বলেন, ‘আমাকে বের করে দেওয়া হলে আমি পুরনো সময়ের মতোই ফিরে আসি... অন্তত বিমানবন্দরে আমার স্বাধীনতা আছে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...