বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২২ রাত ১১:২৬
৪৯৬
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃধা বাড়ির মুক্তিযোদ্ধা মৃত শহীদ মৃধার স্ত্রী পারুল বেগমের বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তাদের প্রতিপক্ষ একই বাড়ির ছিডু মৃধা, লিমা বেগম, ফারুক মৃধা, হাজেরা বেগমসহ অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের ঘরে আগুন দেওূার অভিযোগ করেছে মুক্তিযোদ্ধার স্ত্রী ভুক্তভোগী পারুল বেগম ও তার মেয়ে চাম্পা বেগম । মুক্তিযোদ্ধার স্ত্রী পারুল বেগম ও তার মেয়ে চাম্পা বেগম অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষ একই বাড়ির ছিডু মৃধা, লিমা বেগম, ফারুক মৃধা, হাজেরা বেগমসহ আরো কয়েক জনের সাথে আমাদের বসত ঘরসহ জমি নিয়ে বিরোধ চলমান আছে। আমাদের বসতঘরসহ আমাদের জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে কয়েকবার হুমকিও দেয় তারা। তাদের হুমকিতে ভয় না পাওয়য় রবিবার রাতে আমাদেরকে উচ্ছেদ করতে আমাদের বসতঘরের দরজা বাহির থেকে লাগিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। হঠাৎ করে আগুন দেখতে পেয়ে আমাদের ডাকচিৎকারে এলাকার লোক এসে আমাদেরকে উদ্ধার করে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকার লোকসহ আমরা আগুন নিভানো কাজ করলে তারা এসে আমাদের বাড়িঘর রেখে চলে যাওয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পুনরায় হুমকি দিয়ে চলে যায় তারা। তারা আরো অভিযোগ করে বলেন, আমরা গরিব মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের একটি ঘরের তালিকা আসে। সেই ঘরের কাজ করতে গেলে আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে বাধা প্রদান করে।
অন্যদিকে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন, তাদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। তবে আমাদেরকে ফাঁসাতে নাটকীয় ভাবে তাদের ঘরে তারাই আগুন দেয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত