অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা পরিবারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২২ রাত ১১:২৬

remove_red_eye

৫১৬


 ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  মৃধা বাড়ির মুক্তিযোদ্ধা মৃত শহীদ মৃধার  স্ত্রী পারুল বেগমের বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 তাদের প্রতিপক্ষ একই বাড়ির ছিডু মৃধা, লিমা বেগম, ফারুক মৃধা, হাজেরা বেগমসহ অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের ঘরে  আগুন দেওূার অভিযোগ করেছে  মুক্তিযোদ্ধার স্ত্রী ভুক্তভোগী পারুল বেগম ও তার মেয়ে চাম্পা বেগম ।  মুক্তিযোদ্ধার স্ত্রী পারুল বেগম ও তার মেয়ে চাম্পা বেগম অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষ একই বাড়ির  ছিডু মৃধা, লিমা বেগম, ফারুক মৃধা, হাজেরা বেগমসহ আরো কয়েক জনের সাথে  আমাদের বসত ঘরসহ জমি নিয়ে বিরোধ চলমান আছে।  আমাদের বসতঘরসহ আমাদের জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে কয়েকবার হুমকিও দেয় তারা। তাদের হুমকিতে ভয় না পাওয়য় রবিবার রাতে আমাদেরকে উচ্ছেদ করতে আমাদের বসতঘরের দরজা বাহির থেকে লাগিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। হঠাৎ করে আগুন দেখতে পেয়ে  আমাদের ডাকচিৎকারে এলাকার লোক এসে আমাদেরকে উদ্ধার করে আগুন নিভানোর চেষ্টা করে। পরে  আগুন নিয়ন্ত্রণে আসে।  এলাকার লোকসহ আমরা আগুন নিভানো কাজ করলে তারা এসে আমাদের বাড়িঘর রেখে চলে যাওয়ার জন্য  অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পুনরায় হুমকি দিয়ে চলে যায় তারা। তারা আরো অভিযোগ করে বলেন, আমরা গরিব মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের একটি ঘরের তালিকা আসে। সেই ঘরের কাজ করতে গেলে আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে বাধা প্রদান করে।
অন্যদিকে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন,  তাদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। তবে আমাদেরকে ফাঁসাতে নাটকীয় ভাবে তাদের ঘরে তারাই আগুন দেয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...