চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৫
৫১১
খালের পাড়ের গাছ নেয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দাসেরহাট গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারা বেগম (৭০) অভিযোগ করে বলেন,গত মঙ্গলবার (২৯মার্চ) দুপুরে দাসের হাট খাল খননের সময় ঠিকাদার কর্তৃক তাদের কয়েকটি গাছ কাটা যায়।
এসময় খালপাড় থেকে ওই কাটা গাছ আনতে গেলে একই গ্রামের যোবায়ের মুন্সির নেতৃত্বে নজরুল,কবির,জাহাঙ্গীর,মিনারা বেগমসহ অন্তত ১০-১৫জন একত্রিত হয়ে দেশিও ধারালো দা'ছেনি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে ওই বৃদ্ধাকে গুরুতর জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে রাশিদা বেগম (৩০) ও রাসেল (১৫) নামের দুইজনকেও প্রতিপক্ষের লোকেরা পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
স্থানিয়রা জানান,দুই পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করলে থানাপুলিশ যথাযথ আইনি ব্যবস্থা না নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বসে একটি সমাধান করে দিতে চান বলে আনোয়ারা বেগমের ছেলে আবুল কালাম মুন্সি জানান। তিনি বলেন, থানায় অভিযোগ দায়ের করলে এসআই নাজমুল ইসলাম প্রতিপক্ষের সঙ্গে আমাদের সালিস সমাধা করে দিতে চান। আমরা রাজি হইনি। পরে চরফ্যাশন আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদি পক্ষকে সমন জারি করেন।
এবিষয়ে জানতে চাইলে এসআই নাজমুল ইসলাম বলেন, বিষয়টি ৩২৩ ধারার ঘটনা। তবে তদন্ত করে জানা গেছে অভিযোগকারিরা নিজেরাই নিজেদের জখম করেছে। এছাড়াও তাদের কাছে বিরোধীও জমির সংশ্লিষ্ট কোনো কাগজ পত্র নেই। আর তাই তাদেরকে বিষয়টি নিয়ে সালিস সমাধানে বসার জন্য বলা হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি জেনে জানানো হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত