অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারাবছর টিসিবি’র কার্যক্রম চালু রাখার উদ্যোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৭

remove_red_eye

৫২৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৬টি সুপারিশ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স। এ নিয়ে টাস্কফোর্স কমিটির প্রথম সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রযোজনে সারা বছর টিসিবির কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেবে সরকার।’

সোমবার (৪ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় এফবিসিসিআই, টাস্কফোর্সের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, টিসিবি’র চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে। এ কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া ভ্যাট কমানোর ফলে দামের ওপর প্রভাব পড়েছে। গতকাল বাজারে সরেজমিনে গিয়ে এর প্রমাণ পাওয়া গেছে। সয়াবিন তেল এখন প্রতি লিটার ১৬০-১৬৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।’

তিনি বলেন, ‘ভ্যাট প্রত্যাহারের পর প্রচুর পরিমাণ তেল আমদানি করা হয়ছে। সবশেষ গত ২৬ মার্চ পর্যন্ত ৭০ হাজার টন তেল মজুদ রয়েছে। তারপরও কোথাও কোনো ত্রুটি থাকলে আমরা সেটা নির্ধারণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজে কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। 

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে কয়েকটি গ্রুপের বাধাপ্রাপ্ত হওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এসব কিছুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কিছু কিছু জায়গায় চাঁদাবাজীর প্রমাণ মিলেছে। এসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজী পণ‌্যের দাম বৃদ্ধির একটি অন্যতম কারণ। সম্প্রতি আমার নির্বাচনী এলাকার একটি বাজারে গিয়েছিলাম। সেখানে যে বেগুন ১০ টাকা কেজি তা ঢাকায় ৫০/৬০ টাকা বিক্রি হচ্ছে। এটা কেন হচ্ছে? এর পেছনে যে কারণ তা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...