তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২২ রাত ১১:২৬
৪৯৪
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা উপকুলীয় অঞ্চল রক্ষা ও নদীর তীর সংরক্ষনের জন্য বৃহৎ একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) ভোলা-৩ আসনের মেঘনা নদীর তীর সংক্ষনে এক হাজার ৯৬ কোটি ৬০ লক্ষ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়। নির্বাচনী এলাকায় এমন খবর আসার পরপরই সাধারণ মানুষকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় মানুষ এত বড় প্রকল্প অনুমোদনের জন্য একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ¯’ানীয় সাংসদ নুরুন্নবী চৌধূরী-কে ধন্যবাদ জানিয়েছেন।
সুত্রে জানায়, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার উপকুলীয় বাঁধ পূর্নবাসন, নিষ্কাশন ব্যব¯’ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (১ম পর্যায়) এক হাজার ৯৬ কোটি ৬০ লক্ষ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন থেকে দক্ষিনে তজুমদ্দিন ও লালমোহন উপজেলা হয়ে চরফ্যাশন উপজেলার বেতুয়া পর্যন্ত ৩৪ কি.মি. বাঁধের উন্নয়ন হবে। বাঁধের উ”ঁচতা আরো ৫ ফুট বৃদ্ধি কওে ১৮ ফুট কার্পেটিং সড়কের প্রস্তাব করা হয়েছে। সড়ক বাঁধের একপাশে বøক ও জিও ব্যাগ দ্বারা নদীর তীর সংরক্ষণ ও অপরপাশে সবুজায়ন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেষ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (৫ এপ্রিল) সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করার পর এ তথ্য টিভিতে প্রচারের পরপরই মানুষের মধ্যে আনন্দ উ”ছ¡াস দেখা যায়।
সাংসদ নুরুন্নবী চৌধূরী জানান, এ প্রকল্পটি এলাকার মানুষের প্রানের দাবী ও আমার নির্বাচনী অঙ্গিকার। ভোলার মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় এবং এ যাবৎ কালে জেলার সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন দেয়ায় এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই এদেশে উন্নয়ন হয়। তাই এ প্রকল্পের কারনে ভোলার মানুষ বারবার আওয়ামীলীগকে ভোট দিবে। ইতিপূর্বেও প্রধানমন্ত্রীর মাধ্যমে নদীর তীর সংরক্ষনের জন্য তজুমদ্দিনে ৬শ কোটি এবং লালমোহনে ২৩২ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত