অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনের চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়ার দাবি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২২ রাত ১২:৩১

remove_red_eye

৪৬২

 চরফ্যাসনের বহুল আলোচিত স্বপন হত্যা মামলায় ন্যায় বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। সোমবার সন্ধ্যায় ভোলা শহরে সাংবাদিক সম্মেলন করেন নিহতের স্ত্রী হাফসা বেগম, ভাই মো: হান্নান এবং অপর ভাই মো: হোসাইন ইমাম ওই ।  
এসময় নিহতের স্ত্রী হাফসা বেগম তার লিখিত বক্তব্যে বলেন, চরফ্যাসনের ওসমান গঞ্জের লতিফ মিয়ার হাট এলাকায় ২০১৫ সালের ২৫ এপ্রিল সকালে  স্থানীয় হাফেজ মনির উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার স্বামী স্বপনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ মামলা না নিয়ে উল্টো ডাকাতি করতে গিয়ে স্বপন গণপিটুনিতে মারা গেছে মর্মে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। পরে হাফসা বেগম বাদি হয়ে চরফ্যাসন থানার ওসি আবুল বাশার এবং এসআই ছগিরসহ ১৩ জনকে আসামী করে আদালতে মামলা করেন।

 সংবাদ সম্মেলনে হাফসা বেগম আরও বলেন, পুলিশের ওসির বিরুদ্ধে দায়ের করা মামলায় চরফ্যাসন আদালত সেই থানা পুলিশকেই তদন্তের নির্দেশ দেয়। এতে পুলিশ প্রকৃত আসামীদেরকে আড়াল করে চার্যসিট দেয়। ওই চার্জসিটের বিরুদ্ধে আপত্তি দিলে পরে সিআইডির কাছে তদন্তের দায়িত্ব দেয়া হয়। সিআইডির তদন্তে পুলিশের ওসি আবুল বাশার এবং এসআই ছগির মিয়াকে বাদ দিয়ে ১২ জনকে আসামী করে চার্জসিট দেয়া হয়।  কিন্তু আসামীরা চরফ্যসানের প্রভাবশালী ও রাজনৈতিক ক্ষমতাশীনদের ছত্রছায়ায় থাকায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ পোষন করেন।
মামলার বাদি হাফসা বেগম অভিযোগ করেন, মামলার ১২ জন আসামীর প্রত্যেকেই এখন জামিনে রয়েছে। আসামীরা জামিনে থাকায় বাদি ও বাদির পরিবারের লোকজনকে প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে এবং বলে বেড়াচ্ছে এই মামলায় আসামীদের কিছুই হবে না।
লিখিত বক্তব্যে হাফসা বেগম তার স্বামী হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...