অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আগুন কেড়ে নিল দিনমজুর রাসেলের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৯

remove_red_eye

৪৬২

 মো. রাসেল। কাজ করেন দিনমজুর হিসেবে। অসহায় পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। প্রতিবন্ধী এক সন্তান ও স্ত্রীকে নিয়ে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার বদ্দার বাড়িতে একটি টিনসেড ঘরে বিগত কয়েক বছর ধরে বাস করে আসছেন রাসেল। তিনি ওই বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে। একমাত্র বসত ঘরটি নিজের ঘাম ঝরা মজুরিতে তৈরি করেছেন তিনি।

তবে শনিবার দুপুরে চোখের সামনেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দিনমজুর রাসেলের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও। মাত্র ৩০ মিনিটের আগুনে ঘরে থাকা অন্তত লক্ষাধিক টাকার আসবাবপত্রের ক্ষতি হয়। ছাই হয়ে যায় পুরো বসত ঘরটি। স্থানীয়দের প্রাণপন চেষ্টায়ও রক্ষা হয়নি রাসেলের মাথা গোঁজার শেষ সম্বল বসত ঘরটি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাÐের সূত্রপাত হয়। অন্যদিকে এ অগ্নিকাÐে রাসেলের ঘরের পাশের মফিজল ও রিয়াজ বদ্দারের রান্না ঘরও নষ্ট হয়ে যায়।

রাসেল জানান, দিনমজুর হিসেবে কাজ করে সামান্য কিছু টাকা আয় হয়। যা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে আগুনে পুড়ে বসত  ঘরটিও নষ্ট হয়ে গেছে। নতুন করে ঘর তোলার সার্মথ্য নেই। সামনে বর্ষার সময় আসছে। কিভাবে থাকবো তা নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছি। সরকারিভাবে যদি আমাকে একটি ঘর করে দেয় তাহলে স্ত্রী আর আমার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অন্তত একটু শান্তিতে থাকতে পারবো।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা যথা সম্ভব সহায়তার ব্যবস্থা করবো।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...