অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে পরকীয়ার অপবাদ দিয়ে স্ত্রীসহ যুবককে নির্যাতন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৩

remove_red_eye

৪১৭

ভোলার লালমোহনে পূর্ব শত্রæতার জের ধরে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে  ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে এক যুবক ও নিজের স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার নির্যাতনের শিকার যুবক মামলা করলে লালমোহন থানা পুলিশ শুক্রবার অভিযুক্ত স্বামীকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেগাছিয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিনকে পূর্ব শত্রæতার জের ধরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে আনে একই এলাকার আলী আহমেদের ছেলে মোঃ শাহজাহান,  মনির আহমদ, ইউনুস ও হান্নান। হেলাল উদ্দিনকে ডেকে এনে শাহজাহান তার স্ত্রী ৩ সন্তানের জননী পারুল বেগমের সাথে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে দুইজনকে জনসম্মুখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।

নির্যাতনের এক পর্যায়ে স্থানীয়রা ও হেলাল উদ্দীনের মামাতো ভাই মোঃ রতন হাওলাদার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় হেলাল উদ্দীন বাদী হয়ে লালমোহন থানায় ৬ জনকে বিবাদী করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই  মামলায় মহিলার স্বামী মোঃ শাহজাহানকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...