বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে জুলাই ২০১৯ রাত ০৮:২১
২৮৪৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় গ্রীষ্মকালীন লাউয়ের চাষ দিন দিন বাড়ছে। সবজি হিসেবে লাউয়ের চাহিদা থাকায় বাজারে দামও ভাল। অল্প খরচে বেশি লাভের আশায় ভোলার চাষিরা ঝুঁকছেন লাউ চাষে। দেশে সবজির চাহিদা সারা বছর থাকে। সেই চাহিদা মেটাতে ভোলায় সারা বছর বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। এর মধ্যে গ্রীষ্মকালীন লাউয়ের চাষ অন্যতম। এই চাষে লাভবান হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে লাউ চাষ।
ভোলা জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এবার লাউয়ের চাষ হয়েছে ১৬০ হেক্টর জমিতে, যা গতবারের তুলনায় ৩৫ হেক্টর বেশি। বিঘাপ্রতি লাউ চাষ করতে কৃষকের খরচ হয়েছে ১০/১২ হাজার টাকা। বাজার দর ও চাহিদা ভালো থাকায় এক বিঘা জমিতে উৎপাদিত লাউ বিক্রি করে কৃষক ঘরে তুলছেন ৫০-৬০ হাজার টাকা।
ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামের লাউ চাষি আব্দুল হান্নান ও গোলাম রসুল বাংলার কন্ঠকে জানান, লাউ চাষ করে লোকসান গুণতে হয় না। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। সেখানে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয় এ সবজি বিক্রি করে। তাছাড়া বাজারে সব সময় লাউয়ের চাহিদাও থাকে।দক্ষিণ চর পাতা গ্রামের ব্যবসায়ী ইমারত আলী জানান, আমি এখান থেকে লাউ কিনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন স্থানে পাঠাই। রাজধানীসহ বিভিন্ন জেলার মার্কেটে লাউয়ের চাহিদা সব সময় থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফ চৌধুরী বাংলার কণ্ঠকে জানান, অর্থকরী ফসল হিসেবে লাউ আবাদে কৃষক লাভবান হওয়ায় সবজির জেলা ভোলার চাষিরা লাউ চাষ করে থাকেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত