অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৬

remove_red_eye

৫৫৩

আকতারুল ইসলাম আকাশ II ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর মার্কেটিং অফিসার পদে চাকরি করার পাশাপাশি মাদক ব্যবসা করতেন মো. মারুফ মোর্শেদ আকাশ। দীর্ঘদিন যাবত চাকরির পাশাপাশি মাদক ব্যবসা করতে গিয়ে অবশেষে শনিবার (৯ এপ্রিল) বিকেল ৫ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নম্বর ওর্য়াড থেকে আড়াইশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ মারুফকে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। মারুফ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের মো. হারুন অর রশীদের ছেলে। সে দুই বছর যাবত বোরহানউদ্দিন উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর মার্কেটিং অফিসার পদে চাকরি করে আসছিলেন।

বোরহানউদ্দিন থানা পুলিশ জানান, মারুফ চাকরি করার পাশাপাশি মাদক ব্যবসা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম তাঁর উপর নজর রাখে। এবং শনিবার বিকেল ৫ টার দিকে আড়াইশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।পুলিশ আরও জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর মার্কেটিং অফিসার পদে বোরহানউদ্দিন উপজেলায় দুই বছর ধরে সে কর্মরত আছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে দীর্ঘ ৫ মাস ধরে সে এই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং ইয়াবার আরও কয়েকটি চালান সে বরিশাল থেকে ভোলায় এনেছেন বলেও পুলিশকে জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির রবিবার ১০ এপ্রিল বিকেল ৫ টায় জানিয়েছেন,  দুপুরে ভোলা জেলা আদালতে তাকে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...