অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের দুর্ধর্ষ ভূমি দস্যু আলী হোসেন গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৩০

remove_red_eye

৪৫৪

 ভোলার চরফ্যাশনের চরমানিকা ৪ নং ওয়ার্ডের দুধর্ষ ভূমি দস্যু আলী হোসেন (ছুট্টু) কে সোমবার দুপুরে দক্ষিণ আইচা থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করেছেন।
গ্রেপ্তারকৃত আলী হোসেন চরমানিকা ৪ নং ওয়ার্ডের মৃত ফজলে রহমান সিকদারের ছেলে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন- চর মানিকা এলাকার খোরশেদ হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বীরমুক্তিযোদ্ধা আ: খালেকের উপর হামলা, জাল জালিয়াতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, আলী হোসেনের বিরুদ্ধে ভূমি দস্যুতা, সন্ত্রাসী কর্মকাÐ, জাল-জালিয়াতি, জমি দখল, সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, প্রতারণা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
চরমানিকা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক জানান, আলি হোসেন সহ একদল ভূমি তার ও তার পরিবারের উপর হামলা করে এবং জমি দখলের জন্য বসত ঘর ভেঙে নিয়ে যায়। এঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করছেন।

 চর কচ্ছপিয়া গ্রামের জাকির হোসেন জানান, আলী হোসেনসহ একটি জালিয়াতি চক্র তার জমির উপর জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে জমি দখল করতে চায়। এঘটনায় তার বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা চলমান রয়েছে।আবুল কাশেম সুকানী জানান, তার সাথে আলি হোসেন জমি বিক্রি করে টাকা নিয়ে জমি না দিয়ে প্রতারণা করেছেন। এ ঘটনায় চরফ্যাশন আদালতে তার বিরুদ্ধে মামলা করেছেন।

চর কচ্ছপিয়া গ্রামের একাধিক কৃষক জানান, আলী হোসেন তার নামে, তার স্ত্রী, ছেলে ও ছেলে বউদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে অসংখ্য জমি বন্দোবস্ত নিয়ে বিভিন্ন ব্যক্তির জমি দখল করেছে এবং অনেক কৃষকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।এলাকাবাসী আলী হোসেন ও স্বজনদের নামের সকল বন্দোবস্ত কেইস বাতিল করে আলী হোসেনকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার দাবি জানান।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...