বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২২ রাত ১০:৫১
৫৮১
বিদেশি ঋণের অর্থ পরিশোধে অস্বীকৃতি জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। বৈদিশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি এবং অর্থনৈতিক দুর্দশার কারণে সাময়িকভাবে কোনো ঋণের কিস্তি পরিশোধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই বছরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই-তৃতীয়াংশেরও বেশি কমে গেছে। সরকারের কর হার কমানোর অদূরদর্শী সিদ্ধান্ত এবং করোনা মহামারির কারণে পর্যটন নির্ভর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর্থিক সংকটের কারণে এক মাসেরও বেশি সময় ধরে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও ওষুধের ঘাটতির বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল ওয়েরাসিংহে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের অত্যাবশ্যকীয় আমদানির উপর নজর দিতে হবে এবং বৈদেশিক ঋণ প্রদানের বিষয়ে চিন্তা যাবে না। এটা এমন এক পর্যায়ে এসেছে যে ঋণ পরিশোধ করা এখন চ্যালেঞ্জিং ও অসম্ভব।’
ওয়েরাসিংহে জানান, ঋণদাতা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে ঋণ প্রকল্পের ব্যাপারে একটি চুক্তিতে না আসা পর্যন্ত অর্থ প্রদান স্থগিত রাখা হবে। জরুরি ঋণের জন্য সোমবার আইএমএফের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে শ্রীলঙ্কা।
চলতি বছর শ্রীলঙ্কার ৪০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ বকেয়া রয়েছে। এর মধ্যে ১০০ কোটি ডলারের আন্তর্জাতিক বন্ড রয়েছে। চলতি জুলাইয়ে এই বন্ডের মেয়াদ পূর্ণ হওয়ার কথা।
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক