অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

২২ দিন পর স্কুলে ফিরলেন শিক্ষক হৃদয় মণ্ডল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৫৪৩

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাওয়া শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ২২ দিন পর নিজ বিদ্যালয়ে ফিরলেন। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তদন্ত কাজে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন তিনি।

এর আগে সরেজমিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন কমিটির একমাত্র সদস্য সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার। ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রফেসর আব্দুল হাই তালুকদার জানান, তদন্ত সংশ্লিষ্ট সবার বক্তব্য, ছাত্রদের ধারণকৃত অডিও রেকর্ডসহ অন্যান্য তথ্যাদি সংগ্রহ এবং এটা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

আব্দুল হাই তালুকদার আরও বলেন, ‘হৃদয় চন্দ্র মণ্ডলের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অবগত রয়েছে। এখানে কী হয়েছে, তা উদ্ঘাটন ও তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। ১১ এপ্রিল চিঠি পেয়ে পর দিন থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছি। আজ বুধবার (১৩ এপ্রিল) সরেজমিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত করেছি।’ 

তদন্ত কমিটির একমাত্র সদস্য আব্দুল হাই তালুকার বলেন, ‘আশপাশের কারও যদি সংশ্লিষ্টতা থাকে, তাদের সঙ্গেও কথা বলবো। এ ঘটনার নিরপেক্ষ সত্যাসত্য উদ্ঘাটন করা হবে। তদন্তের কাজে দু-একদিন বেশি সময় লাগলে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটি বাড়িয়ে নেবো।’ 

তিনি জানান, শিক্ষক-ছাত্রদের অডিও রেকর্ড উদ্ঘাটন করার চেষ্টা করা হবে। রেকর্ডটিই আসল। সেখানে ছাত্ররা কী বলেছে এবং শিক্ষক কী বলেছেন, সেটি রেকর্ডে আছে। রেকর্ডটিই তদন্তের প্রতিপাদ্য হবে। শিক্ষক হৃদয় মণ্ডল ক্লাস করতে পারবেন কি না সেটি বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। 

গত ২০ মার্চ বিনোদনপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন মোবাইলে রেকর্ড করে শিক্ষার্থীরা৷ পরে শিক্ষার্থীরা ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করে। ২২ মার্চ বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীরা বিক্ষোভ করে। 

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নেয়। একইদিন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। ১৯ দিন হাজতে থাকার পর গত ১০ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।
 
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...