অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


বোরহানউদ্দিনে পরিবার পরিকল্পনা সেবার গুণগত মানবৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:২৬

remove_red_eye

৪৬৫

 ভোলায় আভাস ও মেরীস্টপস বাংলাদেশের যৌথ উদ্যোগে এ্যাডভোকেসির মাধ্যমে ‘পরিবার পরিকল্পনার গুণগত মান বৃদ্ধি করণ’ প্রকল্পের উপজেলা পর্যায়ে, বোরহানউদ্দিন উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।


বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাসুম, ইউপি চেয়ারম্যান ও সচিবগণ এবং প্রকল্পের ওয়ার্কিং কমিটির সদস্য মোঃ আবু তাহের, আদিল হোসেন তপু, প্রোগ্রাম অফিসার তাসলিমা আক্তার।


ভোলাতে মেরী স্টোপস এর অর্থায়নে আভাস কর্তৃক আয়োজিত অবহিতকরণ সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিল হোসেন তপু। এরপর তিনি প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, প্রকল্পের কাজের কৌশল, অবহিতকরণ সভার উদ্দেশ্য স¤পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেন।পরবর্তীতে আরো সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আভাসের উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার তাসলিমা আক্তারকে সুযোগ করে দেন।
সভার এই পর্যায়ে সকলের জন্য উন্মুক্ত আলোচনায় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে, প্রশ্নের জবাবে ডা: মো:  মাসুম সকলকে কিছু উদাহরণ এর মাধ্যমে বুঝিয়ে বলার পর সকলেই বিষয়টি বুঝতে পারেন।
এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল এমপি বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হচ্ছে সব কিছুর উর্ধ্বে। আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ঠিক থাকলেই আমরা আমাদের দেশকে একটি দক্ষ জনবলের মাধ্যেমে শক্তিশালী দেশে রূপান্তরিত করতে পারবো। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ঠিক রাখার জন্য জননেত্রী শেখ হাসিনা কত ধরনের উদ্যোগ হাতে নিয়েছে গর্ভবতী ভাতা, শিশু ভাত সহ অনেক রকমের ভাতা প্রদান করতেছে। এছড়াও তিনি আরো বলেন, আমি আমার ইউনিয়ন পরিষদের বাজেট সম্পর্কে ভালোই জানি আর আমার ইউনিয়ন চেয়ারম্যানদের সক্ষমতা সম্পর্কেও জানি তাই তোমরা প্রত্যেকটা ইউনিয়নে একটি করে অটো অ্যাম্বুলেন্স কিনে দিবে এর পরেও যদি কোন কিছুর প্রয়োজন হয় আমাকে জানালে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। আমার জন নেত্রী শেখ হাসিনার স্বপ্ন তো দেশকে একটি স্বয়ংস¤পূর্ণ দেশে রূপান্তরিত করা। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলে সবাইকে বুঝিয়েছেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে উপজেলা চেয়ারম্যান সকলকে উদ্দেশ্য করে বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উন্নয়নের জন্য কাজ করা আমাদের-ই দায়িত্ব তা সত্বেও আভাস এর পক্ষ থেকে অবহিতকরণ সভার যে আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল, সেই স্বাস্থ্য টাকে যদি শুরুতেই গড়ে তুলতে পারি তাহলে আমাদের আর কোন প্রকার সমস্যা হবে বলে মনে হয় না, আর এই স্বাস্থ্য সেবার শুরু টাই হয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কেন্দ্রগুলোতে তাই পরিবার পরিকল্পনার বিষয়টিকেও সকলের ভালো ভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এই পর্যায়ে সভার সভাপতি মোঃ সাইফুর রহমান সকলকে উদ্দেশ্য করে বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা তে কাজ করার সুযোগ আমাদের সকলের ই রয়েছে তা সত্বেও আমরা সেই ভাবে কাজ করতে পারি না, তাই আমাদের ও এই বিষয়ে কাজ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আর এই বিষয়ে প্রশাসনিক ভাবে আমাদের কাছ থেকে কোন সুযোগ সুবিধা পাওয়ার থাকলে আমরা সেইটা করবো।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...