দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:২৭
৪৪৮
ভোলার দৌলতখানে বুধবার দুপুরে অভিযান চালিয়ে সুবেদার মোড় এলাকায় রিপন মৃধার মাছঘাট থেকে বিপুল পরিমান ইলিশ পোনা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন পুলিশের সহায়তা নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মশারী জালসহ মাছধরার একটি ট্রলার জব্দ করা হলেও ট্রলার ও মাছের মালিক মিজান মেম্বার ও নীরব পালিয়ে যান। জব্দকৃত ইলিশের পোনাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের উপস্থিতিতে দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়। পরে নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, বিপুল পরিমান ইলিশ পোনা ও মশারী জাল সহ মাছধরার একটি ট্রলার জব্দ করা হয়েছে। এসময় মাছের মালিক মিজান মেম্বার ও নীরব পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য,অসাধু একাধিক চক্র দৌলতখান মেঘনায় নিষিদ্ধ মশারী জাল, বেড়জাল, খড়চী জাল ও বেহন্দি জাল পেতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করছে। আহরিত এসব মাছ গ্রাম গঞ্জের হাটবাজারে ও বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে বিক্রি করছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক