চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:৩০
৫২৫
মসজিদ সংলগ্ন খাস জমির জলাশয় দখল নিয়ে মসজিদের সাবেক সম্পাদকের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় ৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। মামলার বাদি ও মসজিদের সাবেক ক্যাশিয়ার মনির আখন বলেন, একটি খাস জমির পুকুর রদবদল করে মসজিদের প্রতিবেশিদের কাছ থেকে মসজিদের জন্য মালিকানা জমি নেয়া হয়। ওই খাস জমির পুকুরটি হাজারিগঞ্জ ৭নং ওয়ার্ডের কবির ও লুৎফন্নেছা দীর্ঘ ১৫বছর ধরে ভোগ দখলে থাকলেও গত ৮এপ্রিল মসজিদের সাবেক সম্পাদক ফরিদ মিন্টুর নেতৃত্বে পুকুরটি ভরাট করে দখলের চেষ্টা করলে কবির ও লুফুন্নেছার সঙ্গে বাকবিতন্ডা হয়।
বিষয়টি ভূক্তভোগী পরিবার আমাদের জানালে আমরা ফরিদ মিন্টুকে ওই জমি দখল ও ভরাট করতে নিষেদ করলে তিনি আমাদের দেখে নেয়ার হুমকিধমকি দেয়। পরে ঘটনার দিন (১০ এপ্রিল) গত রবিবার রাত ৮টায় আমরা বাড়ি যাওয়ার সময় নপ্তীর হালট বেড়িবাঁধ সড়কের উপর ফরিদ মিন্টুর নেতৃত্বে,জসিম বেপারী,ফিরোজ,মিরাজ,রতন বেপারী,আমিরুল ইসলাম,নজরুল,জালাল ও কাজল মাকসুদসহ আরো ১০-১৫জন একত্রিত হয়ে দেশিও ধারালো অস্ত্র দিয়ে আমাদের এলোপাথারি কুপিয়ে এবং পিটিয়ে জখম করে।
এঘটনায় জোবায়ের (২০) মনির আখন (৩৫) বেল্লাল (২৫) ও সেলিম আখন (৩৬) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় জোবায়ের গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার্ড করেন। হামলার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত