লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:৩২
৪৪২
ভোলার লালমোহনে পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামের এক প্রসূতি। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের (সিজারিয়ান) মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়। মিতু বেগম উপজেলার লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের ফকির বাড়ির রাজমিস্ত্রি বিল্লাল হোসেনের স্ত্রী।
জোড়া লাগানো দুই শিশুকে দেখতে বিভিন্ন ফল ও সন্তানসহ বাবা-মায়ের জন্য পোষাক কিনে ক্লিনিকে যান উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এসময় তিনি চিকিৎসার জন্য ঢাকা নিতে প্রয়োজনীয় খরচ বহন করেন। বুধবার দুপুরে দুই শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে এলাকা থেকে রওয়ানা করা হয়েছে। শিশু দু’জনের অস্ত্রোপচার করেন সার্জন ডা. মুমতাহিনা হক জিম ও এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আবু সাফওয়ান।
ডা: মুমতাহিনা হক জিম জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে তাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসে স্বামী বিল্লাল। নরমাল ডেলিভারি করাতে কিছুটা ঝুঁকি দেখে তার সিজারিয়ান অপারেশন করা হয়। বাচ্চা দুইজন জোড়া লাগানো অবস্থায় আছে। বাচ্চা ও মা দুইজনই সুস্থ আছে। এ ধরণের শিশু জন্ম একটা রেয়ার ঘটনা। তবুও এ ধরণের জোড়া লাগানো শিশুকে আলাদা করা বাংলাদেশে সম্ভব।
বিল্লাল হোসেন জানান, তাদের এই প্রথম সন্তান। জোড়া লাগানো দুই শিশুকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে অর্থের প্রয়োজন তা বিল্লালের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তিনি বিভিন্ন কাজ করে সংসার চালান। তাই তিনি সরকারের কাছে সহায়তা কামনা করেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত