অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে ২ ভাই বোনের মৃত্যু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৪৬০

ভোলার মনপুরায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা রফিজলের পুকুরে এই ঘটনা ঘটে।মৃত শিশুরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিজল এর মেয়ে লিয়া (১০) এবং  মন্তাজের ছেলে আদর (৬)। দুই শিশু সর্ম্পকে চাচাতো ভাই-বোন।

পরিবারসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সকালের খাবার শেষে সাঁতার শিখতে নিজ বাড়ির পুকুরের যায় দুই চাচাতো ভাই-বোন লিয়া ও আদর। কিছুক্ষণ পরে শিশু লিয়ার মা পুকুরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে দুপুর সাড়ে ১২ টার সময় পুকুরের পানিতে দুই শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে হাসাপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...