অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: এক পদের বিপরীতে প্রার্থী ২৯ জন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৪৬৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রথম ধাপের পরীক্ষা হবে আগামী ২২ এপ্রিল। আগামীকাল রোববার (১৭ এপ্রিল) থেকে প্রথম ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মোট প্রার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। সে হিসেবে এক পদের বিপরীতে প্রার্থী ২৯ জন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়।

প্রথম ধাপে ২২ জেলায় পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারী প্রার্থীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ৩ জুন হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন প্রবেশপত্র:
প্রার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল ফোন নম্বরে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের মেসেজ পাঠানো হবে। প্রথম ধাপে যারা পরীক্ষা দেবেন তারা আগামী ১৭ এপ্রিল (রোববার) থেকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে (https://admit.dpe.gov.bd/) ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এছাড়া, এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়েও লগইন করে প্রবেশপত্র পাওয়া যাবে। এই (https://admit.dpe.gov.bd/) ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে দেওয়া থাকবে।

প্রথম ধাপে যেসব জেলায় পরীক্ষা হবে:
আগামী ২২ এপ্রিল যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, লালমনিরহাট ও মৌলভীবাজার।

যেসব জেলার কিছু উপজেলায় পরীক্ষা হবে, সেগুলো হলো—যশোরের ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা, ময়মনসিংহের ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট ও ঈশ্বরগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ ও কাজীপুর, নেত্রকোনার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা ও কেন্দুয়া, টাঙ্গাইলের সদর, ভুয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ী, ঘাটাইল ও গোপালপুর, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ ও কটিয়াদী, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা ও দাউদকান্দি এবং নোয়াখালীর কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমুড়ী ও সুবর্ণচর।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...