অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:২৭

remove_red_eye

৫২৬

এইচ আর সুমন II পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের উপহার হিসেবে ভোলার স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রার উদ্যোগে ও কুয়েত সোসাইটি ফরলিভেফর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কাঞ্চন মিয়ার বাস ভবন থেকে শনিবার বিকাল ৪টায় রমজানের উপহার হিসাবে ১০০ জন অসহায় দুস্থদের ও খেলোয়াড়দের মাঝেএই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান ইশতিয়াক বাবু জানান পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে জনপ্রতি ৩ কেজি ছোলাবুট, ২কেজি চিনি,২কেজি ডাল , ২ কেজি লবন ৫লিটার তেল, ১৫ কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি খেজুর ,  খাদ্য সামগ্রী বিতরণ ৩৪০ জন কে বিতরণ করেছি।

এসময় তিনি আরও বলেন,আমাদের কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা বিগত দিনে অসহায় দুস্থ ১০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি, আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ১০জন কে সবজিসহ ভ্যানগাড়ি বিতরণ করেছি, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি,ও মহামারী করোনা কালীন সময়ে আমরা বিভিন্ন সময়ে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা করে আসছি।   আত্মমানবতার সেবায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব ইনশাআল্লাহ।

ভোলা জেলা ফুটবল দলের কোচ বেনু চন্দ্র পাল বলেন করনাকালীন সময়ে অনেকেই বেকার হয়ে যাওয়ায় তাদের সন্তানকে ঠিকমত  তাদের ভরণপোষণ দিতে পারে না তখন আমি কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করি খেলোয়াড়দের জন্য সাহায্য করার জন্য আমার কথা শুনে আজকে খেলোয়াড়দের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করায় আমি কাঞ্চন ফাতেমা  ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...