বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৪
৫৭০
ভোলার বোরহানউদ্দিন সাচড়া দরুন বাজারে বিএনপি করার অপরাধে এক বিচার প্রার্থীকে সাহায্যের হাত বাড়াতে অস্বীকৃতি জানান থানার ওসি। আর ওই সুযোগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলম চৌধুরী ভাতিজাদের ক্রয়কৃত জমি দখল করে নেন। ৩ একর ৭৫ শতাংশ জমির সামনের ৮ শতাং জুড়ে পাকা দেয়াল ও পাকা ভবন নির্মান শুরু করেছে মাহাবুব আলমের নেতেৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা। থানায় অভিযোগ দিয়ে প্রতিকার নেই । দখল বন্ধ করতে পারছেন না জমির প্রকৃত মালিক জেলা প্রশাসক কার্যলয়ের এসএ শাখার সদ্য অবসরপ্রাপ্ত জেলা কাননগো বদরুজ্জমান চৌধুরী ও স্ত্রী উন্মে হাবিবা। শুক্রবার দুপুরে ভোলা প্রেসক্লাবে বদরুজ্জামানের পক্ষে তার স্ত্রী উন্মে হাবিবা লিখিত সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার স্বামী বদরুজ্জামান ও স্বামীর ভাই নুরুজ্জামান বাহার ১৯৯৭ ও ১৯৯৯ সালে ক্রয় সূত্রে ৩ একর সাড়ে ৭৫ শতাংশ জমির মালিক। ক্রয়ের পর থেকে ওই জমি তারা ভোগ করছেন। কিšুÍ তিন বছর আগে হটাৎ করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওই জমিতে তার অংশ আছে দাবি করেন। ওই সময় স্থানীয় সংসদ সদস্যেও নির্দেশে তৎকালীন ওসি এনামুল হক উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা ও সরেজমিনে মাপঝোক দিয়ে দেখেন ওই জমিতে মাহাবুব চৌধুরীর কোন পাওনা জমি নেই। ওই রিপোর্ট ওসি উভয়পক্ষকে বুঝিয়ে দেন। এ অবস্থায় হঠাৎ করে ফের তিন দিন আগে বুধবার ৮ শতাংশ জমি দখল করে তাতে পাকা ভবন নির্মান করে মাহাবুব চৌধুরীর ছেলেরা। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে বর্তমান ওসি শাহীন আলম ফকির উল্লেখ করেন, নুরুজ্জামান বাহার বিএনপি করে, তার জন্য কিছু করা যাবে না।
এমন কথা শুনে অসহায় হয়ে দেনদরবার করেন। পরের দিন এসআই রিপনকে ঘটনাস্থলে পাঠানো হলেও তিনি ঘুরে ফিরে চলে আসেন। তার সামনেও মাহাবুব গ্রæপ ভবন নির্মান অব্যাহত রাখে। এদিকে মাহাবুব আলম চৌধুরী অসুস্থ আছেন, উল্লেখ করে তার ছেলে মিথুন চৌধুরী জানান, তারা বাহার ও বদরুজ্জামানের জমি দখল করেন নি। তাদের পিতার রেকর্ডিয় জমিতে পাকা ভবন করছেন। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেও দাবি করেন মিথুন। ওসি শাহীন ফকির জানান, এমন কথা সত্য নয়। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, তা তার দেখার বিষয় নয়। তিনি আইন মাফিক চলেন বলেও দাবি করেন। এর বাইরে তিনি কাজ করেন না বলে উল্লেখ করেন। জমি জমার বিষয় আদালতের। তার তপ্ততরের দেখার কিছু নেই বলেও জানান।
এলাকার ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ জানান, এদের বিরোধের কথা শুনেছেন। সংবাদ সম্মেলনে উন্মে হাবিবা আরো জানান, স্বামীর অংশ হিসেবে ওই জমির মালিক বর্তমানে তিনি। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মানিক মিয়ার মেয়ে। অথচ সত্যের জন্য পুলিশের সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত