অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১০:০১

remove_red_eye

৬৪৬

ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব আল হাসানকে দুই ম্যাচের সিরিজে পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে চলে আসেন সাকিব। দেশে ফেরার পর বেশিদিন থাকেননি। মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় আমেরিকা চলে যেতে হয় তাকে। কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন সাকিবের শ্বাশুড়ি। তবে অসুস্থ থাকা পরিবারের বাকিরা সেরে উঠেছেন।

৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। সিরিজ শুরু হতে মাসখানেক বাকি থাকলেও সাকিব খেলবেন কি খেলবেন না তা এখনও নিশ্চিত নয় বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, দু'একদিনের মধ্যে সাকিবের কাছ থেকেই সিদ্ধান্ত জানতে পারবেন তারা।

রোববার মিরপুরে নির্বাচক, টিম ডিরেক্টর ও প্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন জালাল ইউনুস। বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেছেন, ‘আমি দু'একদিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’

শারীরিক ও মানসিকভাবে ফিট না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতি দিয়েছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে নিজের সিদ্ধান্ত পাল্টে সাকিব দক্ষিণ আফ্রিকায় যান এবং প্রথম ওয়ানডেতে ছিলেন দলের জয়ের নায়ক। ঐতিহাসিক সিরিজ জয়ে সাকিব বড় ভূমিকা রেখেছিলেন। সিরিজ চলার পথে তার মেজো মেয়ে, ছেলে, মা ও শ্বাশুড়ি হাসপাতালে ভর্তি হন। সাকিব শেষ ম্যাচ খেলে দেশে ফেরত আসেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...