অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মাদকাসক্ত হওয়ার কারণ জানালেন সঞ্জয়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১০:০৫

remove_red_eye

৫৪০

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ‘খলনায়ক’ সিনেমাখ্যাত এই অভিনেতা ১২ বছর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের বিষয়টি নিজেই স্বীকার করেছেন এই তারকা। এমন কোনো মাদক নেই যেটি তিনি সেবন করেননি বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সঞ্জয় দত্ত অভিনীত ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এটি। এই সিনেমার প্রচারের অংশ হিসেবে একটি সাক্ষাৎকারে অংশ নেন সঞ্জয়। সেখানে মাদক সেবনের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

 

এই অভিনেতা বলেন, ‘আমি খুবই লাজুক ছিলাম। বিশেষ করে মেয়েদের ব্যাপারে। নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য মাদক শুরু করেছিলাম। মাদক নেওয়ার পর মেয়েদের ব্যাপারে নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে হতো। তাদের সঙ্গে কথা বলতে পারতাম।’

মাদকাসক্ত হওয়ার পর জীবনের দশ বছর ঘর অথবা বাথরুমে নিজেকে বন্দি রেখেছিলেন সঞ্জয়। এমনকি মাদক নিরাময় কেন্দ্র থেকে ফেরার পরও তাকে মাদকাসক্ত বলা হতো। সঞ্জয়ের ভাষায়, ‘আমি মনে করি এটি ঠিক নয়। রাস্তাঘাটে মানুষ এগুলো বলতো। তখন ভাবতাম, আমাকেই কিছু করতে হবে। এরপর নিয়েমিত ব্যায়াম শুরু করি। নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনি।’

গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘কেজিএফ-চ্যাপটার টু’। মাত্র দুই দিনে ৩০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ‘রকিং স্টার’ যশ, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...