অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫১

remove_red_eye

৫০৬

আকতারুল ইসলাম আকাশ II ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের সূর্যমুখী গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।  রবিবার (১৭ এপ্রিল) বিকেলে ওই গ্রামের আজিজ মাঝির বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের আজিজ মাঝির ছেলে মো. শাকিব (৭) এবং সালাউদ্দীনের ছেলে মো. রিয়াজ (৫) হোসেন। তাঁরা সম্পর্কে একে অপরের চাচা ভাতিজা।  শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান রাত সাড়ে আটটার দিকে বাংলার কন্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শশিভূষণ থানা পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই দুই শিশু বাড়ির পিছনের পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। দীর্ঘক্ষণ তাদেরকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করছিলেন। এক পর্যায়ে হঠাৎ রিয়াজের মা শিশু দুইটির মরদেহ পুকুরের পানিতে ভেসে ওঠতে দেখে। শিশু দুইটির মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...